আমার জীবনে সবচেয়ে প্রভাবশালী মানুষদের মধ্যে আমার প্রিয় শিক্ষক একজন। তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং আমাদেরকে ভালো মানুষ হওয়ার পথও দেখান। তার কথাবার্তা, আচরণ এবং ধৈর্য আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে।
আমার প্রিয় শিক্ষক খুব সহজভাবে কঠিন বিষয়গুলো বুঝিয়ে দেন। তিনি কখনো রাগ করেন না, বরং ভুল করলে ধৈর্যের সাথে তা সংশোধন করে দেন। তার ক্লাসে আমরা শুধু পড়াশোনা করি না, বরং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও লাভ করি।
আমি সবসময় তার মতো একজন আদর্শ মানুষ হতে চাই। আল্লাহ্ তা’আলা তাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।


