মেয়েদের জন্য একটি যুগোপযোগী আদর্শ দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান

“মাদরাসা যায়নাব বিনতে জাহাশ রা. আলইসলািময়া” ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এর শিক্ষা-কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১ম বর্ষ থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত এবং হিফজ, নাজেরা ও নূরানী বিভাগের শিক্ষা কার্যক্রম চলছে। এছাড়াও ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি/SSC পর্যন্ত জেনারেল বিভাগ ও স্কুলগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোরআন শিক্ষা বিভাগ “রওযাতুল কোরআন” এ পাঠদান চলমান।

মাতৃভাষা বাংলা, কোরআন ও সুন্নাহর  ভাষা আরবী, উলূমুল কোরআন ও সুন্নাহর ভাষা উর্দু এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও কর্মজগতের প্রয়োজনীয় ভাষা ইংরেজি। সর্বদিকে সমানভাবে সমন্বয় করে এগিয়ে যাচ্ছে অত্র প্রতিষ্ঠান। তা’লীম-তা’আল্লুম, দাওয়াত-খিদমত ও তাজিকয়ার (আত্মশুদ্ধি) অনুশীলন সহ মহান সব উদ্দেশ্যকে সামনে রেখে  এ পথচলা। 

1 k+

শিক্ষার্থী

1 +

শিক্ষক-শিক্ষিকা

1 %

পাশের হার

1 %

নিরাপত্তা

img 0592

সংক্ষিপ্ত পরিচিতি

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরস্থ মোহাম্মদী হাউজিং লিমিটেডে পরিচালিত এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০০ সালে। এর প্রতিষ্ঠাতা-পরিচালক মুফতী মুহাম্মদ আব্দুস সালাম হাফিযাহুল্লাহ’র ইখলাসপূর্ণ ঐকান্তিক মেহনতের ফসল “মাদরাসা যায়নাব বিনতে জাহাশ রা. আলইসলামিয়া”।

পরিবর্তনশীল বর্তমানের মাধ্যমে গৌরবময় অতীত এবং মর্যাদাপূর্ণ ভবিষ্যতের মাঝে সংযোগ রক্ষা করাই হলো উক্ত প্রতিষ্ঠানের পাঠ্যসূচীর মূল লক্ষ্য। এমন মহান লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ্‌ তা’আলার মেহেরবানিতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান দরসে নেজামীর মৌলিক পাঠ্যসূচি অক্ষুণ্ণ রেখে “সময় সংকোচন ও মান উন্নয়ন” এবং দরসে নেজামীর “প্রাণ ও প্রেরণা” স্বযত্নে সংরক্ষণ পূর্বক “মাদানী নেসাব” ১ম বর্ষ থেকে ৭ম বর্ষ তথা দাওরায়ে হাদিস পর্যন্ত এবং হিফজ-নাজেরা-নূরানী বিভাগ, ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি/SSC পর্যন্ত জেনারেল বিভাগ ও স্কুলগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোরআন শিক্ষা বিভাগ “রওযাতুল কোরআন” বিভাগে পাঠদান করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটিতে যা যা রয়েছে

img 0607

আদর্শ শিক্ষা পরিবেশ

পরিস্কার-পরিচ্ছন্নতার আবেশে আধুনিকতার ছোঁয়ায় সুন্নতী পরিবেশে মনোরম ও শিক্ষাবান্ধব শ্রেণীকক্ষ।

chatgpt image mar 18, 2026, 06 37 30 pm

পাঠদানে আধুনিক প্রযুক্তি

অনলাইনের মাধ্যমে উন্নত প্রযুক্তির ব্যবহারে অভিজ্ঞ আসাতিযাগণের মাধ্যমে কিতাব বিভাগের পাঠদান।

security surveillance in islamic institution

সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ

ভেতর-বাহিরের নিরাপত্তা ও সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত পুরো ভবন।

chatgpt image mar 18, 2026, 06 54 18 pm

শিতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ

গ্রীষ্মকালীন আবহাওয়ায় গরমের তীব্রতা থেকে পরিত্রাণের লক্ষ্যে শিতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ।

chatgpt image mar 18, 2026, 06 42 31 pm

প্রাথমিক চিকিৎসা সেবা

আকস্মিক অসুস্থতা ও মৌসুমি রোগ-বালাই নিরাময়ে প্রাথমিক আভ্যন্তরিন ও উন্নতমানের চিকিৎসা সেবা।

chatgpt image mar 18, 2026, 06 46 03 pm

নিজস্ব পরিবহণ ব্যবস্থা

অনাবাসিক ছাত্রীদের দৈনন্দিন নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে নিজস্ব পরিবহণ।

আমাদের শিক্ষা বিভাগসমূহ

"মাদরাসা যায়নাব বিনতে জাহাশ রা. আলইসলামিয়ার শিক্ষা বিভাগসমূহ

১.

মাদানী নেসাব ১ম বর্ষ থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত।

২.

শিক্ষাকালঃ ৩ বছর। বয়স সীমাঃ ৮ থেকে ১১ বছর।

৩.

১ম শ্রেণী থেকে ১০ম (এস.এস.সি/দাখিল) শ্রেণী পর্যন্ত।

৪.

স্কুলগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোরআন শিক্ষা বিভাগ।

লক্ষ্য ও উদ্দেশ্য

মাদরাসা যায়নাব বিনতে জাহাশ রা. আলইসলামিয়া একটি যুগোপযোগী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, যা দরসে নেজামীর মৌলিক ধারা অক্ষুণ্ণ রেখে মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদান করে। হিফজ, নাজেরা, জেনারেল শিক্ষা ও কোরআন শিক্ষার সমন্বয়ে আদর্শ, জ্ঞানী ও দ্বীনদার প্রজন্ম গড়ে তোলাই এর লক্ষ্য।

জেনারেল ও দ্বীনী শিক্ষার সমন্বয়

আধুনিক ও ধর্মীয় জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষভাবে প্রস্তুত করা

মানসম্পন্ন পাঠ্যক্রম ও অভিজ্ঞ উস্তাযগণ

দরসে নেজামীর ধারা সংরক্ষণে মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে যুগোপযোগী শিক্ষা

আদব, তাকওয়া ও চারিত্রিক গঠন

ব্যক্তি থেকে সমাজ পর্যন্ত নববী আখলাক-আফকার ছড়িয়ে দেয়া

স্কুলগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোরআন শিক্ষা

“রওযাতুল কোরআন” বিভাগে সহজতম পদ্ধতিতে কোরআন শিক্ষা প্রদান

আভিভাবকদের মন্তব্য

আমি আমার সন্তানের জন্য একটি আদর্শ দ্বীনী ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ, মাদরাসা যায়নাব বিনতে জাহাশ (রা.) আলইসলামিয়া-তে ভর্তি করানোর পর আমি সম্পূর্ণ সন্তুষ্ট। এখানে দরসে নেজামীর মূল পাঠ্যসূচির পাশাপাশি সময়োপযোগী মানসম্মত শিক্ষার যে ব্যবস্থা করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষকদের আন্তরিকতা, শৃঙ্খলা এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব আমার সন্তানের মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
iscreen shoter google chrome 260502205656
উম্মে আইমান
অভিভাবক
একজন সচেতন অভিভাবক হিসেবে আমি সবসময় এমন একটি প্রতিষ্ঠান চেয়েছি যেখানে আমার সন্তান দ্বীনী ও জাগতিক—উভয় শিক্ষায় সমানভাবে এগিয়ে যেতে পারবে। মাদরাসা যায়নাব বিনতে জাহাশ (রা.) আলইসলামিয়া সেই প্রত্যাশা পূরণ করেছে। “মাদানী নেসাব” থেকে শুরু করে হিফজ, নাজেরা এবং জেনারেল শিক্ষার সুন্দর সমন্বয় সত্যিই অনন্য। বিশেষ করে “রওযাতুল কোরআন” বিভাগের উদ্যোগটি খুবই উপকারী। আল্লাহ্‌ তা’আলা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের উত্তম প্রতিদান দান করুন।
iscreen shoter google chrome 260502205742
ফজলুল বারী
অভিভাবক

পরিচালকবৃন্দ

“মাদরাসা যায়নাব বিনতে জাহাশ রা. আলইসলািময়া” এর পরিচালকবৃন্দ

মুফতী মুহাম্মদ আব্দুস সালাম

প্রতিষ্ঠাতা পরিচালক

মাওলানা আব্দুল্লাহ আল আবরার

সহকারী পরিচালক

মুহতারামা উম্মে আব্দুল্লাহ

প্রতিষ্ঠাতা পরিচালিকা

গ্যালারি ও মেমোরি

ভর্তি সংক্রান্ত তথ্যাদি জানুন

দ্বীনী শিক্ষা ও আখলাকে নববীর দিশা পেতে এক অনন্য যাত্রায় অভিনন্দন

যোগাযোগ করুন

ইলম ও আমলের পথে আপনার প্রথম পদক্ষেপ এখান থেকেই। দ্বীনী শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে আমাদের এগিয়ে চলা নিরন্তর। কালের বৈরি হাওয়ায় স্রোত ডিঙিয়ে আদর্শ এক সমাজ বিনির্মাণে আমাদের এগিয়ে চলা। মাদরাসা যায়নাব বিনতে জাহাশ রা. আলইসলামিয়া সম্পর্কে জানতে আজই যোগাযোগ করুন।

ফলো করুন